ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাবা মায়ের কবরের পাশে ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের মৃতদেহ দাফন সম্পন্ন
মোঃ মাসুম বিল্লাহ (ভান্ডারিয়া)
প্রকাশ: Wednesday, 24 January, 2024, 12:06 AM

বাবা মায়ের কবরের পাশে ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের মৃতদেহ দাফন সম্পন্ন

বাবা মায়ের কবরের পাশে ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের মৃতদেহ দাফন সম্পন্ন

মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের কাছে পদ্মায় পণ্যবাহী রজনীগন্ধা ফেরিডুবির ঘটনায় নিখাঁজ ফেরিটির সহকারী ইঞ্জিন চালক মো. হুমায়ুন কবিরের (৩৯) লাশ দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামের পূর্ব মাটিভাঙ্গা মোন্তাজিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে বাবা মায়ের কবরের পাশে হুমায়ুন কবিরের মৃতদেহ দাফন করা হয়।

হুমায়ুন কবিরের ছোট ভাই রফিকুল ইসলাম শাওন জানান, সোমবার বিকাল ৪টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে আমার ভাই হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মৃতদেহ বাড়ি এনে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছিন আরাফাত নিহতের স্বজনদের জন্য দুই বস্তা চাল, কিছু শুকনো খাবার ও ফল নিয়ে সমবেদনা জানাতে আসেন। এ সময় ইউএনও নিহতের পরিবারকে ভবিষ্যতে সহায়তার আশ্বাস দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status