ধানমন্ডিতে অল বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির অফিস উদ্বোধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 January, 2024, 11:57 PM
ধানমন্ডিতে অল বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির অফিস উদ্বোধন
অল বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির নতুন অফিস গতকাল ২৩ জানুয়ারি, ধানমন্ডির সোবহানবাগে (বাড়ী নং ১১, রোড নং-১৪) উদ্বোধন করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য জনপ্রিয় চিত্র নায়ক ফেরদৌস আহমেদ।
বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমততাজ ঊদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সাবেক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সেনা প্রধান লেঃ জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর সাবেক সভাপতি ও সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী কবীর আহমেদ ভূইয়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ হামদিুল হক খান, ড্যাফোডিল ইন্টারন্যাশানাল স্কুলের অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহামুদুল হাসান ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ঢাকা ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আমীরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অল বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হক।