ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আরামবাগে পিকআপের উপর খেলতে গিয়ে শিশুর মৃত্যু
এনামুল হক বাদশা,ফেনী
প্রকাশ: Tuesday, 23 January, 2024, 11:42 PM

আরামবাগে পিকআপের উপর খেলতে গিয়ে শিশুর মৃত্যু

আরামবাগে পিকআপের উপর খেলতে গিয়ে শিশুর মৃত্যু

ফেনী শহরের ১ নম্বর ওয়ার্ডস্থ সুইমিংপুল সংলগ্ন আরামবাগ এলাকায় পার্কিং করা একটি পিকআপের উপর খেলতে গিয়ে অসতর্কতা বসত নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪ টার দিকে ফেনী শহরের আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম বিবি মরিয়ম রাইসা তার বয়স২ বছর ৬ মাস। নিহত রাইসা আরামবাগ এলাকার নির্মাণ শ্রমিক রেজাউল করিমের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবার খাওয়ার পর আরামবাগ রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি পিকআপের উপরে উঠে খেলাধুলা করছিল রাইসাসহ আশেপাশের শিশুরা। এ সময় হঠাৎ পিকআপের উপর থেকে রাইসা নিচে পড়ে যায়। এতে তার মাথা থেতলে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে শিশুটিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার এস.আই কোমল চন্দ্র দাস জানান, নিহত শিশুর লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শিশুটির মৃত্যু কিভাবে হয়েছে তা তদন্তের পর বলা যাবে। 

এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর্যন্ত নির্মাণ শ্রমিক রেজাউল আরামবাগ এলাকায় ভাড়া থাকতেন। তাদের বাড়ি বরিশালের ভান্ডারিয়া এলাকায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status