ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কর্ণফুলীতে ধর্ষনের শিকার ভিকটিমকে আইনী সহায়তা দেবে বিএইচআরএফ
ইসমাইল ইমন চট্টগ্রাম
প্রকাশ: Tuesday, 23 January, 2024, 1:24 AM

কর্ণফুলীতে ধর্ষনের শিকার ভিকটিমকে আইনী সহায়তা দেবে বিএইচআরএফ

কর্ণফুলীতে ধর্ষনের শিকার ভিকটিমকে আইনী সহায়তা দেবে বিএইচআরএফ

চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্ণফুলী উপজেলায় ভাড়া বাসা খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় সেই ভিকটিম'র খালার দায়ের করা মামলায় মো. আকাশকে গ্রেফতার করেছে পুলিশ৷ পলাতক আরও ৬ জন।

গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের বিল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

পলাতক ৬ আসামি হলো- শিকলবাহা ২ নম্বর ওয়ার্ডের ফরিদ আহম্মেদের ছেলে ওমর ফারুক (২৩), ৩ নম্বর ওয়ার্ডের মৃত সুলতান মাঝির ছেলে মো. সোলেমান (২৩), রাজ্জাকের ছেলে মো. রাজু (২৪), মামুনের ছেলে সাকমান (২০), নুরুল আমিনের ছেলে জোবাইদ (২৩) এবং মৃত শেখ আহম্মদের মো. ছেলে আসিফ (২৩)।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পেকুয়া থেকে চট্টগ্রামে কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় এসে নামেন ওই তরুণী।

এ সময় মো. শওকত নামের এক মাহিন্দ্রা চালকের সঙ্গে পরিচয় হয় তার। ভুক্তভোগী তরুণী শওকতকে গার্মেন্টসে চাকরির আগ্রহের কথা জানিয়ে একটি বাসা খুঁজে দেওয়ার অনুরোধ করেন। এতে মাহিন্দ্রা চালক বাসা খোঁজার জন্য তার বান্ধবী বিলকিছ আক্তার ও ইমন নামের এক বন্ধুকে ফোন করে মইজ্জ্যারটেক মোড়ে ডেকে নেন।  
পরে ভুক্তভোগী তরুণীসহ সন্ধ্যার দিকে পায়ে হেঁটে কর্ণফুলীর শিকলবাহা এলাকায় বাসা খুঁজতে থাকেন তারা। রাতে সাড়ে ১০টার দিকে শিকলবাহা ইউনিয়নের বিল্লাপাড়া এলাকায় তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা বাকিদের মারধর করে ভুক্তভোগী তরুণীকে জোরপূর্বক অটোরিকশায় তুলে পাশের একটি বিদ্যালয়ের পেছনে নিয়ে যায়। সেখানে খোলা মাঠে ধর্ষণ করে তারা।  
ভুক্তভোগী তরুণীর সঙ্গে থাকা বিলকিস নামে একজন মইজ্জ্যারটেক মোড়ে গিয়ে পুলিশকে বিষয়টি জানালে তৎক্ষণাৎ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং ধর্ষক আকাশকে আটক করে পুলিশ।
বাকী আসামীদের গ্রেফতার, ভিকটিমের ডাক্তারী পরীক্ষা, আলামত জব্দ, রিমান্ডে প্রেরণ,স্বীকারোক্তি রেকর্ড করা  সহ যাবতীয় আইনী প্রক্রিয়া আইন মোতাবেক সম্পন্ন করতে প্রসিকিউশন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
হিউম্যান রাইট ফাউন্ডেশন বিএইচআরএফ এর পক্ষ থেকে ভিকটিম পরিবার কে আইনী সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন সংস্থার মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান। সংগঠন এর জেলা সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বাবুর নেতৃত্বে তিন সদস্যের একটি মানবাধিকার তথ্যানুসন্ধান টিম ঘটনাটি সরেজমিনে  তদন্ত করে শুপারিশমালা সহ একটি প্রতিবেদন দাখিল করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status