ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রামে ১৮০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 22 January, 2024, 11:21 PM

কুড়িগ্রামে ১৮০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রামে ১৮০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

২২ জানুয়ারি কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র হতে জানা যায়,জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গতকাল ২১ জানুয়ারি সন্ধ্যার পরপরেই ফুলবাড়ী থানাধীন ধরলা ব্রিজ-২  চেকপোস্ট থেকে ১৮০ পিস ইয়াবা পরিবহনের সময় লালমনিরহাট জেলার জয়হারী গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ লাভলু হোসেন (১৯), শিবরাম গ্রামের মোঃ রাজু মিয়া (৪০) এবং মোঃ রেজাউল করিম রাজু (৩৮) নামের ৩ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত  মোটরসাইকেলও জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলের ধারাবাহিক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।  কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান। এজন্য তিনি সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status