ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কিশোরগঞ্জে মাদককারবারি গ্রেফতার
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
প্রকাশ: Monday, 22 January, 2024, 11:05 PM

কিশোরগঞ্জে মাদককারবারি গ্রেফতার

কিশোরগঞ্জে মাদককারবারি গ্রেফতার

কিশোরগঞ্জে মাদক বিরোধী পৃথক পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ জানুয়ারি) রাত আটটা থেকে সোয়া নয়টার মধ্যে পুলিশের পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয় আসামীদের।

কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার এসআই (নি:) মোহাম্মদ শহীদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় মিঠামইন থানাধীন ৬নং কেওয়ারজোড় ইউপি এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। শান্তি রঞ্জন চক্রবর্তী (৬০), পিতা- মৃত মনোরঞ্জন চক্রবর্তী, ২। শৈলেন চন্দ্র দাস (৪৪), পিতা- মৃত গোবিন্দ দাস, উভয় সাং- কেওয়ারজোড় বড়হাটি, থানা- মিঠামইন, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামিদ্বয়ের হেফাজতে থাকা সর্বমোট ০১ (এক) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ২১/০১/২০২৪ খ্রি: ২০.১৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেন।

অপরদিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ) মকবুল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় কিশোরগঞ্জ সদর থানাধীন করগাঁও বাসস্ট্যান্ড বিওসির মোড় সংলগ্ন ওয়াহিদ ট্রাকটার সার্ভিসিং সেন্টারের পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি আমিনুল হক (২০), পিতা- আজিজুল হক, সাং- রহিমপুর, থানা- হোসেনপুর, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ২১/০১/২০২৪ খি: ২১.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। 

২টি ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status