ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবলের বাড়ীতে চুরি
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Monday, 22 January, 2024, 12:00 AM

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবলের বাড়ীতে চুরি

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবলের বাড়ীতে চুরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাজু আহমেদ(২৮) নামে এক পুলিশ কনস্টেবলের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার(২০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে এ ঘটনা ঘটেছে। এসময় বাড়িতে থাকা স্বর্ণ অলংকার, নদগ ৬০ হাজার টাকা ও আসবাবপত্র চুরি করে নিয়ে যায় তারা। তবে মোট কত টাকার আসবাবপত্র চুরি হয়েছে তাৎক্ষণিক জানাতে পারেননি পুলিশ সদস্য।

রাজু আহমেদ উপজেলার হাজারবিঘী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। রাজু বর্তমানে বগুড়া পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত।

রাজু আহমেদ বলেন, আমি চাকরির জন্য বগুড়াতেই থাকি। কিন্তু আমার মা গ্রামের বাড়িতেই থাকেন। তবে গত বৃহস্পতিবার মা আমার কাছে গিয়েছিলেন। এর সুযোগে আমার বাড়িতে এমন চুরির ঘটনা ঘটেছে। তবে মোট কত টাকার জিনিসপত্র চুরি হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব না।

পুলিশ কনস্টেবলের মা মোসা: রহিমা বেগম বলেন, আমার ছেলে পুলিশের চাকরি করে। সেই সুবাদে বগুড়ায় থাকে। ছেলে অসুস্থ শুনে গত বৃহস্পতিবার বগুড়ায় গিয়েছিলাম। আজ ভোরে খবর পেলাম আমার বাড়িতে চুরি হয়েছে। এসে দেখি তালা কেটে বাড়ির সব আসবাবপত্র নগদ ৬০ হাজার টাকা স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোর। আমার জমানো শেষ সম্বলটুকু আর রইল না। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান। তিনি বলেন, তাদের চাচাত ভাইদের সঙ্গে ঝামেলা চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত কাজ চলছে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status