|
সীমান্ত জেলার চরাঞ্চলে বিজিবি’র কম্বল বিতরণ
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() সীমান্ত জেলার চরাঞ্চলে বিজিবি’র কম্বল বিতরণ এ বিষয়ে রোববার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে গণমাধ্যমকে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সকল ধরনের মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় রোবিবার (২১জানুয়ারি) সকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ২শত কম্বল বিতরণ করে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদ হোসেন । এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ওয়াহেদপুর বিওপির বিওপি কমান্ডার ও বিভিন্ন পদবীর বিজিবি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
