ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ফাদার্স এইড বাংলাদেশের উদ্যোগে স্কলারশিপ - ২৩ প্রাপ্তদের মাঝে বৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠিত
ইসমাইল ইমন,চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 21 January, 2024, 11:30 PM

ফাদার্স এইড বাংলাদেশের উদ্যোগে স্কলারশিপ - ২৩ প্রাপ্তদের মাঝে বৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠিত

ফাদার্স এইড বাংলাদেশের উদ্যোগে স্কলারশিপ - ২৩ প্রাপ্তদের মাঝে বৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠিত

গত শনিবার (২০ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলায়  ফাদার্স এইড বাংলাদেশের উদ্যোগে  বৃত্তি পরীক্ষা-২৩ বৃত্তিপ্রাপ্তদের মাঝে ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

উপজেলার ডমুরুয়া ফকিরহাট দারুল কুরআন মডেল মাদ্রাসার হল রুমে  প্রভাষক মাওলানা আবু সাকেরের সভাপতিত্বে ও শিক্ষক  আরিফ হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাদার্স এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক এ এইচ এম  মহিউদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক এ বি সিদ্দিকী, সাবেক প্রধান শিক্ষক আবু ইউসুফ চৌধুরী, ৩নং ডমুরুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাকের আহমেদ, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল শিক্ষক পরিষদ সেনবাগ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, এনায়েতপুর সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হানিফ, জামে আম্মার কমপ্লেক্স এর পরিচালক হাফেজ গিয়াস উদ্দিন।

প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, তাই শিক্ষিত না হয়ে  সুশিক্ষিত হন। যারা সমাজে ভালো কাজ করেন, মানবিক- কল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে সম্মানিত করাই হচ্ছে ফাদার্স এইড বাংলাদেশের মূল উদ্দেশ্য।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক শাহাদাত হোসেন, মায়া হাসপাতালের পরিচালক ও সমাজ সেবক আলাউদ্দিন আলো, সেনবাগ বাজার ব্যবসায়ী ও সমাজসেবক সিদ্দিক মেম্বার, সমাজসেবক প্রবাসী মোহাম্মদ খোকন, ফকিরহাট দারুল কুরআন মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল, সেনবাগ পাঠাগারের সভাপতি সারওয়ার উদ্দিন প্রমুখ।

এসময় বিভিন্ন মসজিদ-মাদরাসা ও সামাজিক  সংগঠনের নেতৃবৃন্দ সহ  বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ১০ জন ছাত্র ছাত্রীর মাঝে পুরষ্কার ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
২০২৩ সালের ২২নভেম্বর ফাদার্স এইড স্কলারশিপ এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার ১১০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে বই উপহার দিয়ে সন্মানিত করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status