ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
চালের দাম বৃদ্ধি : অবৈধ মজুদে জরিমানা গুনলেন অর্ধলাখ
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Sunday, 21 January, 2024, 11:19 PM

চালের দাম বৃদ্ধি : অবৈধ মজুদে জরিমানা গুনলেন অর্ধলাখ

চালের দাম বৃদ্ধি : অবৈধ মজুদে জরিমানা গুনলেন অর্ধলাখ

চাঁপাইনবাবগঞ্জে নিদৃষ্ট সময় সীমার অতিরিক্ত সময় চাল মজুদ ও বার্তি মূল্যে চাল বিক্রির অভিযোগে জেলার মুনজুর অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি চালের মূল্য কমাতে জেলার অন্যান্য মিলগুলোকে সতর্ক করেছে জেলা প্রশাসন। অভিযান শেষে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানিয়েছেন।


শনিবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসক জানান, সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় রাইস মিলগুলোতে অভিযান চালানো হচ্ছে। এসময় আগের উৎপাদিত চাল অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মুনজুর অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন চালের ব্যাচ নাম্বার ও উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ থাকতে হবে প্রতিটি বস্তায়, এছারাও তিনি বলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে যেহেতু দেশের প্রতিটি অঞ্চলে ধান চালের একটি অংশ যায় সেজন্যে সকলে যৌথভাবে মূল্যবৃদ্ধির বিষয়টি একটু ক্ষতিয়ে দেখছি। 

চালের মূল্য যেন ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে বিষয় লক্ষ্য রেখে রেগুলার প্রাকটিসের অংশ হিসেবে মজুত যাচাই ও উৎপাদন দেখতে পরিদর্শন করা হয়েছে। তিনি আরও বলেন অতিমজুদ যেন নাহয় সে বিষয়ে নজরদারিতে রাখতে এ অভিযান। এসমস্ত বিষয় কেন্দ্রীক জেলার বাকিসব মিল মালিক কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

অভিযান পরিচালনার সময় জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপার ছাইদুল হাসান-সহ জেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের অনেকেই উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status