শীতার্ত অসহায় ও দুস্থদের পাশে ডিএমপির ওয়ারী বিভাগের পুলিশ
সুমন চৌধুরী
প্রকাশ: Sunday, 21 January, 2024, 2:44 AM
শীতার্ত অসহায় ও দুস্থদের পাশে ডিএমপির ওয়ারী বিভাগের পুলিশ
গতকাল শনিবার সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন ধলপুর সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ডিএমপির ওয়ারী বিভাগ কর্তৃক ২৫০ (দুইশত পঞ্চাশ) জন শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হোসাইন, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ওয়ারী মহোদয়। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদুর রহমান মনির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা জোন ও ক্রাইম) জনাব মধুসুদন দাশ, সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন), জনাব মোঃ ওয়াহিদুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার পেট্রোল ডেমরা এবং জনাব বিএম ফরমান আলী, পিপিএম, অফিসার ইনচার্জ যাত্রাবাড়ী থানা। প্রধান অতিথি তাহার বক্তব্যে অসহায় ও দরিদ্র লোকদের সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে স্কুলে প্রেরণের জন্য উৎসাহ প্রদান করেন। প্রয়োজনে অতি দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরনের আশ্বাস প্রদান করেন। এছাড়াও, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, জঙ্গীবাদ সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।