ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দাফনের ৬ মাস পর জীবিত হয়ে ফিরে এসেছেন তরুণী
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Saturday, 20 January, 2024, 11:21 PM

দাফনের ৬ মাস পর জীবিত হয়ে ফিরে এসেছেন তরুণী

দাফনের ৬ মাস পর জীবিত হয়ে ফিরে এসেছেন তরুণী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাফনের প্রায় ৬ মাস পর জীবিত হয়ে বাসায় ফিরে এসেছেন ববি খাতুন নামের এক তরুণী। হত্যার পর পুকুরে বস্তায় লাশ ফেলে যাওয়ার কয়েকদিন পর উদ্বার করে পুলিশ। পরে মামলা করেন নিহত নারীর পরিবার। মামলায় ৪০ দিন কারাগারে থাকার পর জামিনে বের হয় অভিযুক্ত এক যুবক। মামলাটি চলমান থাকাকালীন সময়ের মধ্যেই বুধবার বিকেলে নতুন স্বামীসহ বাসায় ফিরে এসেছেন মৃত ববি খাতুন। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

তরুণী ববি খাতুন হত্যা মামলায় শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলার এনামুল হকের ছেলে রুবেল আলী নামে এক যুবককে গ্রেপ্তারও করে পুলিশ। পরে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরলেও তার বিরুদ্ধে আদালতে মামলা এখনো চলমান। এরমধ্যেই হঠাৎ মনাকষা ইউনিয়নের খড়িয়াল চৌকা গ্রামের নিজ বাড়িতে জীবিত হয়ে ফিরেছেন তরুণী ববি খাতুন। তাকে জীবিত দেখে ক্ষিপ্ত হয়ে ঘেরাও করে মামলায় জেলে থাকা যুবকের পরিবার ও স্বজনেরা। 

জানা যায়, গতবছরের জুলাই মাসে হঠাৎ বাসা থেকে নিখোঁজ হয় ববি খাতুন। শিবগঞ্জ থানায় নিখোঁজের জিডি করার কয়েকদিন পর ২৬ জুলাই দুপুরে সদর উপজেলার লিলিখিলি মোড়ের একটি পুকুরে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ববির পরিবার সেই নারীকে নিজেদের মেয়ে দাবি করে রুবেলের নামে মামলা করেন। পুলিশ রুবেলসহ আরও কয়েকজন সন্দেহ- ভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। রুবেলের দাবী পুলিশ মিথ্যে মামলায় তাকে হয়রানি করেছে

এ ঘটনায় ববি খাতুনের পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করলেও মরদেহ দাফন করা হয় জেলা শহরের মিস্ত্রিপাড়া গোরস্থানে। দাফনের প্রায় ৬ মাস পরে জীবিত অবস্থায় ওই তরুণীকে দেখে অবাক হয় স্থানীয়রা। প্রতিবেশিরাও বলছেন এ ঘটনায় একজন নিরপরাধকে হয়রানি করা হয়েছে। এর সুস্থ তদন্তপূর্বক দোষিদের আইনের আওতায় নিয়ে সাজা প্রদান করা হউক।

পরিচয় নিশ্চিত না হয়ে হত্যা মামলা দায়ের করে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি করা হয়েছে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদেরও। অন্যদিকে, হত্যা না করলেও বাসায় নিয়ে গিয়ে নির্যাতনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান জীবিত ফিরে আসা ববি খাতুন। 

বৃহস্পতিবার ববি খাতুনের বাসায় গেলেও এবিষয়ে কথা বলতে রাজি হননি তার পরিবারের অন্যান্য সদস্যরা। এ ঘটনায় পুলিশ তদন্তকাজ শুরু করেছে বলে মুঠোফোনে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান।

অপরদিকে নিখোঁজ থাকা অবস্থায় নওগাঁ জেলার মান্দা উপজেলার মাজেদ আলী নামের এক যুবককে বিয়ে করেন ববি খাতুন। গত ৬ মাস ধরে তারা ঢাকায় বসবাস করে আসছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status