|
৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যু: জৈন্তাপুর হাসপাতালে তুলকালাম
নতুন সময় প্রতিনিধি
|
|
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগের ৪ কর্মী তামাবিল হাইওয়ে থানার ওসি মো. ইউনুস আলী জানান, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল সড়কের বাংলাবাজার ২ নম্বর লক্ষ্মীপুর বায়তুল জামে মসজিদের সামনে কার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গেলে চারজন নিহত হন। ![]() সিলেটের জৈন্তাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সে আগুন, চিকিৎসকের বাসভবন ও কার্যালয়েও ভাঙচুর করে হামলাকারীরা নিহতরা হচ্ছেন, উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রণদ্বীপ পালের ছেলে নেহাল পাল রিসব (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫) জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, চারজনের চিকিৎসা ঠিকমতো হয়নি অভিযোগ তুলে স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে তাদের মৃত হিসেবে পান। তবে তাদের ‘ডেথ ডিক্লেয়ার’ করার জন্য একটি ইসিজি করা হয়। ওই হাসপাতালের ইসিজি যন্ত্রটি তখন বিকল ছিল। তাদের অনুসারী-বন্ধুরা অ্যাম্বুলেন্স চাইলে হাসপাতাল থেকে তা দিতে পারেনি কর্তৃপক্ষ। এসব নিয়ে ‘চিকিৎসা গাফিলতির অভিযোগ’ তুলে হাসপাতাল কমপ্লেক্সে ভাঙচুর চালান তারা। সিলেট জেলা সিভিল সার্জনের নম্বরে ফোন করা হলে সেটি ধরেন ওই দপ্তরের মেডিকেল অফিসার (সমন্বয়) আহমদ শাহরিয়ার। তিনি বলেন, “দুর্ঘটনার পর চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় আনা হয়। রাত সাড়ে ১২টার দিকে কিছু লোকজন জৈন্তাপুর উপজেলা হাসপাতাল এবং সংলগ্ন চিকিৎসকদের আবাসিক এলাকায় ব্যাপক হামলা ও ভাঙচুর চালান। সেখানে তিনজন চিকিৎসক তাদের পরিবার নিয়ে থাকতেন। তাদের বাসায় বয়স্ক বাবা-মায়েরাও ছিলেন। হামলার সময় তারা বারবার ফোন করছিলেন, তাদের বাঁচানোর আকুতি জানাচ্ছিলেন। চিকিৎসক আহমদ শাহরিয়ার বলেন, হামলাকারীরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি মিতসুবিসি আউটল্যান্ডার গাড়িটি পুড়িয়ে দেয়, স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটিও ভাঙচুর করে। তিনি জানান, সিভিল সার্জনসহ বিভাগীয় কর্মকর্তারা শনিবার হাসপাতালটি পরিদর্শন করেছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
