ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশে কী নিষিদ্ধ হচ্ছে টিকটক, যা জানা গেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 January, 2024, 2:01 PM

বাংলাদেশে কী নিষিদ্ধ হচ্ছে টিকটক, যা জানা গেল

বাংলাদেশে কী নিষিদ্ধ হচ্ছে টিকটক, যা জানা গেল

শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিয়ে উদ্বেগের শেষ নেই। বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও অ্যাপটি নিষিদ্ধ করার কথা উঠেছিল। যদিও শেষ পর্যন্ত আর নিষিদ্ধ হয়নি।
বাংলাদেশে কী নিষিদ্ধ হচ্ছে টিকটক, যা জানা গেল

যদিও বাংলাদেশে টিকটক চিরতরে নিষিদ্ধ করা হচ্ছে—এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘এডুকেশনাল নিউজ অব বাংলাদেশ’ নামের একটি পেজ এবং ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে এই তথ্যটি জানানো হয়েছে। এরপর ওই পোস্টের নিচে অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

কিন্তু অবাক করার বিষয়, ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে সরকারের কোনো অনুমদিত প্রতিষ্ঠান নেই। ফলে এই নামে চলা ফেসবুক গ্রুপের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে একাধিক ফেসবুক পেজ ও গ্রুপ খুঁজে পাওয়া যায়। এসব পেজ ও গ্রুপে বাংলাদেশ সরকারের অফিশিয়াল মনোগ্রাম এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের মনোগ্রাম ব্যবহার করা হয়েছে। সদস্য এবং ফলোয়ারের সংখ্যাও অনেক। দুই লাখের বেশি সদস্য এবং ফলোয়ারও আছে কোনো কোনো গ্রুপে।

এডুকেশনাল নিউজ অব বাংলাদেশের করা এই পোস্ট বাংলাদেশ শিক্ষা বোর্ড নামের গ্রুপ থেকে শেয়ার করার পরই তা ভাইরার হয়, যা গুজব।


বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ৯টা ৪২ মিনিটে ‘এডুকেশনাল নিউজ অব বাংলাদেশ’ নামের একটি পেজ প্রথম এই পোস্টটি করে। সেখানে লেখা হয়, ‘ব্রেকিং নিউজ, বাংলাদেশ থেকে চিরতরে ব্যান করা হোক জনপ্রিয় টিকটক।’

এরপর ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ গ্রুপ থেকে এই পোস্টটি শেয়ার করা হলে তা ভাইরাল হয়ে যায়। ওই গ্রুপের পোস্টে লেখা হয়- ‘বাংলাদেশ থেকে চিরতরে ব্যান করা হচ্ছে জনপ্রিয় টিকটক, সোর্স: বাংলাদেশ শিক্ষা বোর্ড’।

এ সম্পর্কে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশ শিক্ষা বোর্ড নামে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো পেজ বা গ্রুপ নেই। কেউ নিজ থেকে এসব পরিচালনা করে ভুল তথ্য ছড়াচ্ছে। বিষয়টি সমাধানে বিটিআরসির সাথে কথা বলা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status