সুদানের শুধুমাত্র এক অঞ্চলে জাতিগত সহিংসতায় এক বছরে ১০ থেকে ১৫ মানুষ নিহত হয়েছেন। সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে গত বছর আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও এদের সহযোগী সংগঠন আরব মিলিশিয়া বাহিনীর হাতে এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি, ২০২৪) বার্তাসংস্থা রয়টার্স এ প্রতিবেদন সম্পর্কে জানতে পারে বলে বার্তাসংস্থার পক্ষ থেকে শনিবার এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ১৫ এপ্রিল সুদানের সামরিক বাহিনী ও আরএসএফের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অভিযোগ রয়েছে, সংযুক্ত আরব আমিরাত আধাসামরিক বাহিনী আরএসএফকে সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছে। পর্যবেক্ষকদের কাছে পাঠানো এক চিঠিতে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, সে দেশের ১২২টি ফ্লাইটের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহযোগিতা পাঠানো হয়েছে।
এদিকে, জাতিসংঘ জানিয়েছে, জাতিগত সহিংসতায় অন্তত পাঁচ লাখ মানুষ পূর্ব শাদের কয়েকশ কিলোমিটার দূরে দক্ষিণ আমদজারাসে আশ্রয় নিয়েছেন।