ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে খুন হন বিউটিশিয়ান: পুলিশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 January, 2024, 12:25 AM

জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে খুন হন বিউটিশিয়ান: পুলিশ

জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে খুন হন বিউটিশিয়ান: পুলিশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বিউটিশিয়ান মমতাজ বেগম রিক্তাকে তার আপন ভাতিজার খুন করেছেন বলে দাবি পুলিশের।

হত্যার ৩৬ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তি ও আটক ভাতিজার কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার চরমান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও কাটার উদ্ধার করে পুলিশ।

শুক্রবার বিকালে ফরিদগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন চাঁপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে।


আটক মেহেদী হাসান শুভ (২২) উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি এলাকার বেপারি বাড়ির আবদুল মালেকের ছেলে। তিনি ঢাকায় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন।

নিহত ৩৫ বছর বয়সি রিক্তা ওই বাড়ির এমদাদ উল্লাহর মেয়ে এবং দুবাই প্রবাসী হারুনুর রশিদের স্ত্রী।

স্ত্রী হত্যার খবর পেয়ে রশিদ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসেন। পরে তিনি বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে বুধবার রাতে রিক্তার সঙ্গে শুভর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবা-মায়ের নামে কটু কথা সইতে না পেরে ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোলে দেখানো খুনের আদলে শুভ হাতুড়ি দিয়ে রিক্তার মাথায় আঘাত করেন।

“পরে মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে হাত ও পায়ের রগ কেটে লেপ দিয়ে মুড়িয়ে রিক্তাকে বাথরুমে ফেলে রাখা হয়।”


সংবাদ সম্মেলন শেষে শুভকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালে চাঁদপুর আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

এ সময় ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুমন মিয়া উপস্থিত ছিলেন।

বুধবার ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারের বধুয়া বিউটি পার্লারের স্বত্বাধিকারী রিক্তা বাবার বাড়িতে খুন হন। ঘটনার পরে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বোনের ছেলে বাপ্পী ও ভাতিজা শুভকে আটক করে পুলিশ।

প্রায় ১০ বছর আগে চট্টগ্রামের হারুনুর রশিদের (রাকিবুল হাসান) সঙ্গে রিক্তার বিয়ে হয়। বাবা-মা না থাকায় বাবার বাড়িতে থাকতেন নিঃসন্তান রিক্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status