|
বেগমগঞ্জে মা বাবার দোয়া কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন
আজিজ আহমেদ, নোয়াখালী
|
![]() বেগমগঞ্জে মা বাবার দোয়া কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন শুক্রবার দুপুরে স্থানীয় মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া -মুনাজাত শেষে ফিতা কেটে কমিউনিটি সেন্টারটির শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজ্বী আবদুল কাদের জিলানী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাঁচ শতাধিক মেজবানকে খাবার পরিবেশন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আবদুল কাদের জিলানীর বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক আবদুল মোতালেব খোকন। পশ্চিম আলাইয়াপুর জামে মসজিদের সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বেলাল। কাজীর হাট বাজার ব্যবসায়ী আনোয়ার হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে। প্রতিষ্ঠানের কর্ণধার হাজ্বী আবদুল কাদের জিলানী গণমাধ্যম কে জানান, আমার বহু দিনের স্বপ্ন ছিল মা বাবার স্মরণে নিজ এলাকায় একটি প্রতিষ্ঠান গড়ে তুলবো। এরোই পরিপ্রেক্ষিতে গ্রামীন এই জনপদে এলাকার মানুষের সেবার লক্ষ্যে উক্ত মা বাবার দোয়া কমিউনিটি সেন্টারটি প্রতিষ্ঠা করি। আমার প্রতিষ্ঠানটি যেন উত্তরোত্তর উন্নতি- সম্বৃদ্ধি ও সাফল্য লাভ করতে পারে। সেজন্য এলাকার সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
