ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 19 January, 2024, 2:23 PM

টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দশম আসরের। এবারের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে দুর্দান্ত ঢাকা।

এই ম্যাচে টস জিতে নবাগত দুর্দান্ত ঢাকা আগে ফিল্ডিং করবে।

 আজ শুরু হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে এই বড় টুর্নামেন্ট। মিরপুরে উদ্বোধনী ম্যাচে আজ দুপুর আড়াইটায় দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

নেতৃত্ব পেয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় লিটনের। এবার নেতৃত্বে বদল এসেছে। ইমরুলকে সরিয়ে লিটনের ওপর ভরসা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগের সবচেয়ে সফল দল ওরা।

দেশি-বিদেশির সমন্বয়ে দারুণ দল। কোচ সালাহউদ্দিনের পরিকল্পনা আর মোস্তাফিজ-হৃদয়ের মতো পরীক্ষিত পারফরমারদের নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। উড়ন্ত শুরুর লক্ষ্য কুমিল্লার।


কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাস বলেন, ‘সব দলই খুব ভালো। যে টিম ভালো খেলবে, তারাই জিতবে। আমি মনে করি, আমাদের টিমটা অনেক ব্যালেন্সড। যতগুলো খেলোয়াড় আছে, তারা সবাই ম্যাচ জেতানোর মতোন।’

দুর্দান্ত ঢাকা, নামে-ভারে পিছিয়ে। তাসকিন-শরিফুল দলের বড় তারকা। বিদেশি রিক্রুটও নামিদামি নয়। মোসাদ্দেকের নেতৃত্বে দলীয় সমন্বয় ঢাকার মূলমন্ত্র।


দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশে দুটো বেস্ট বোলার আমাদের টিমে আছে। তাদের ওপর আমাদের অনেক আশা। তারা সেই আশার প্রতিদান দেবে— এটিই আশা।’

সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ, মাশরাফির নেতৃত্বে গেলবারের ফাইনালিস্ট ওরা। এবারও গড়েছে ভারসাম্যপূর্ণ দল। ম্যাশকে শুরু থেকে পাওয়ার আশা।

বরবারের মতোই তরুণদের প্রাধান্য দিয়ে দল গুছিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের নেতৃত্বের ভার ঘরোয়া লিগের ধারাবাহিক পারফরমার শুভাগত হোম। দলীয় পারফরম্যান্সে চমক দেখাতে চায় চ্যালেঞ্জার্স।

শীতের সন্ধ্যায় ডিউ ফ্যাক্টর প্রভাব ফেলবে, টস ভাগ্য গুরুত্বপূর্ণ হবে যে কোনো দলের জন্য।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status