ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
৭ জানুয়ারি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 19 January, 2024, 12:28 PM
সর্বশেষ আপডেট: Friday, 19 January, 2024, 3:08 PM

৭ জানুয়ারি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র

৭ জানুয়ারি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও বলেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাজনৈতিক বিরোধীদলীয় কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার ও নির্বাচনের দিনে অনিয়মের বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে নির্বাচন ইস্যুতে করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

ম্যাথিউ মিলার বলেন, বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার এবং নির্বাচনের দিনে অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন। অন্য পর্যবক্ষেকদের সঙ্গেও আমরা আমাদের মতামত শেয়ার করেছি, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনের সময় ও নির্বাচনের আগের মাসগুলোতে সহিংসতার নিন্দা জানাই আমরা। সব দলকে সহিংসতা পরিহারের আহ্বানও জানাই।

এ ছাড়া তদন্তসাপেক্ষে সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনারও তাগিদ দিয়েছেন তিনি। সব দল নির্বাচনে অংশ না নেওয়ায় যুক্তরাষ্ট্র হতাশ বলেও মন্তব্য করেন ম্যাথিউ মিলার।

এর পর অন্য এক প্রশ্নে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়— যখন আপনারা বলছেন, বাংলাদেশে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য হয়নি, তা হলে যুক্তরাষ্ট্র কি টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেবে না? জবাবে ম্যাথিউ মিলার ইংরেজিতে দুটি শব্দ উচ্চারণ করেন। তা হলো—  ‘নো, নো’।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status