ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
অসুস্থ সন্তানকে নিয়ে কলকাতায় গেলেন পরীমনি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 January, 2024, 12:46 AM

অসুস্থ সন্তানকে নিয়ে কলকাতায় গেলেন পরীমনি

অসুস্থ সন্তানকে নিয়ে কলকাতায় গেলেন পরীমনি

কিছুদিন আগেই ফেসবুক পোস্টে পরীমনি জানিয়েছিলেন, রাস্তার পাশের দোকানের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পারিবারিক আয়োজনে অংশ নিতে ৩ জানুয়ারি পিরোজপুরে গিয়েছিলেন পরী। ১১ জানুয়ারি ঢাকায় ফেরেন। ফেরার আগে রাস্তার পাশের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমনি, তাঁর সন্তানসহ পাঁচজন। এরপর সবাই হাসপাতালে ভর্তি হন। অভিনেত্রী জানিয়েছিলেন, সবাই সুস্থ হলেও তাঁর দেড় বছর বয়সী ছেলে এখনো হাসপাতালে ভর্তি। 

এবার জানা গেল, পরীর সন্তান পদ্ম এখনো সেরে ওঠেনি। চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। ফেসবুক পোস্টে খবরটি জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

পোস্টে তিনি লিখেছেন, ‘হাসপাতালে টানা সাত দিন থাকার পর ছেলের চিকিৎসার জন্য কলকাতার পথে পরীমনি। পদ্ম খুব খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্মর জন্য পরীর জন্য দোয়া করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল। অনেক কান্না পাচ্ছে তোমাদের এয়ারপোর্টে বিদায় দেওয়ার সময়।’।

চয়নিকা তাঁর এই পোস্টে আরও লিখেছেন, ‘পরী, আমি জানি তুমি ফাইটার। তুমি অনেক বুদ্ধিমতী, তুমি অনেক ধৈর্যশীল। তুমি একাই সব পারবে। আমি শিওর। তুমি জয়ী হয়েই আসবে। তোমার ছেলে বড় হয়ে তোমার এই জীবনের গল্প মনে রাখবে আর গর্ব অনুভব করবে।’

এদিকে ১৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘কাগজের বউ’। এ ছবির পরিচালকও চয়নিকা চৌধুরী। এর আগে অসুস্থতার কারণে ছবিটির প্রচার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনেও থাকতে পারেননি অভিনেত্রী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status