ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে তিনশত শীতবস্ত্র বিতরণ
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Wednesday, 17 January, 2024, 1:46 AM

চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে তিনশত শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে তিনশত শীতবস্ত্র বিতরণ

“আমরা আছি তোমাদের পাশে” এ স্লোগানে বিভিন্ন সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক চাঁপাইনবাবগঞ্জ। মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলার বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে পুনাক জেলা কমিটির সদস্যরা।

এ সময় পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আবুল কালাম সাহিদ।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন থেকে শীতের তীব্রতা বেড়ে শৈত্যপ্রবাহে রুপ নিয়েছে। এতে খেটে খাওয়া মানুষ, বিশেষ করে বয়স্ক ও শিশুরা রয়েছেন খুব কষ্টে। আর তাই সকলকে চলমান শৈত্যপ্রবাহে সতর্কভাবে চলাফেরা করার আহ্বান জানানো হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে।

এ সময় পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে বক্তব্যে বলেন, তীব্র শীতে মানুষ যখন কষ্টে দিনাতিপাত করছে ঠিক তখনই পুনাক শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। তাদের পাশে থেকেছে। আর এরই ধারাবাহিকতায় গরীব দু:স্থ্য অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছারা তিনি আগামীতেও শীতবস্ত্র বিতরণ অব্যাহত রাখার ঘোষণা দেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোসা. নাজমুন নাহারসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ কার্যক্রমে পুনাকের শীতবস্ত্র প্রদাণ অনুষ্ঠানে ৩ শত শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status