ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
য‌শো‌রে ট্রাক-ট্রেনের মু‌খোমু‌খি সংঘর্ষ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 January, 2024, 1:32 AM

য‌শো‌রে ট্রাক-ট্রেনের মু‌খোমু‌খি সংঘর্ষ

য‌শো‌রে ট্রাক-ট্রেনের মু‌খোমু‌খি সংঘর্ষ

য‌শো‌রে নওয়াপাড়ায় ট্রাক ও ট্রেনের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষের ঘটনা ঘ‌টে‌ছে। ত‌বে দূর্ঘটনায় কোন হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

জানা গে‌ছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা কমিউটারের সঙ্গে য‌শো‌রের নওয়াপাড়ায় রেলক্রসিং‌য়ে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এতে ওই কমিউটার ট্রেনের একটি বগি এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনাঞ্চলীয় রেলওয়ে প্রকৌশলী গৌতম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত অনুমানিক ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি নওয়াপাড়া বন্দর এলাকা অতিক্রম করছিল। এমন সময় নওয়াপাড়া মূল লেভেল ক্রসিং পার হয়ে লোকাল একটি ক্রসিং অতিক্রম করার সময় পাশ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে ট্রাকের চালক ট্রেন দেখেই চলন্ত অবস্থায় ট্রাক থেকে নেমে পড়ায় কোনো প্রাণহানি হয়নি। 
ঘটনার পরপরই রেল চালচল স্বাভাবিক করা হয়েছে।

তিনি আরও জানান, লোকাল ওই ক্রসিংগুলোতে গেটম্যান থাকে না। মূল ক্রসিংগুলোতে গেটম্যান থাকে। এই কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status