খুলনায় আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফুটবল-ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 January, 2024, 12:00 AM
খুলনায় আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফুটবল-ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনায় সকাল ০৯.০০ ঘটিকায় আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমাহপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোল্যা আবু সাইদ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ তরফদার আলমগীর হোসেন ও বিভিন্ন পদবীর কর্মকর্তাবৃন্দ এবং ৩ আনসার ব্যাটালিয়নের সকল পদবীর আনসার ব্যাটালিয়ন সদস্যগণ।
৩ দিনব্যাপী খুলনা ও বরিশাল রেঞ্জের ৫টি আনসার ব্যাটালিয়ন এর ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আঞ্চলিক পর্যায়ের খেলাগুলো ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এ খেলায় প্রতিটি ব্যাটালিয়ন নিজেদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণে ০৫ (পাঁচ) টি ফুটবল ম্যাচ, ০৫ (পাঁচ) টি ভলিবল ম্যাচ ও ০৫ (পাঁচ) টি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতা হতে ফুটবল, ভলিবল ও কাবাডি দলের একটি করে দল চ্যাম্পিয়ন হবে এবং চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদানের মাধ্যমে ১৮ জানুয়ারি ২০২৪খ্রি. আঞ্চলিক পর্যায়ের খেলার সমাপনী করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রয়েছে বিশাল ঐতিহ্য্। এ বাহিনী তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াবিদ সংগ্রহ করে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ হিসেবে পরিণত করে। এ বাহিনীর ক্রীড়াবিদগণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সফলতা লাভ করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ গেমস্ এ অংশগ্রহণ করে পর পর ৪ (চার) বার চ্যাম্পিয়ন হওয়ার বিরল গৌরব অর্জন করেছে। ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য এ বাহিনী সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক অর্জন করেছে জানিয়ে উপমহাপরিচালক, খুলনা রেঞ্জ, খুলনা সকল আনসার ব্যাটালিয়ন সদস্যকে ক্রীড়াক্ষেত্রে আরো বেশি মনোযোগ এবং পরিশ্রমের মাধ্যমে বাহিনীর সম্মান বৃদ্ধিতে এগিয়ে আসতে আহবান করেন।