ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
যে কারণে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানে ছিলেন না মেসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 January, 2024, 1:56 PM

যে কারণে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানে ছিলেন না মেসি

যে কারণে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানে ছিলেন না মেসি

ফুটবলে আরও একবার নিজের অমরত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। আরও একবার শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন আর্জেন্টাইন অধিনায়ক। টানা দ্বিতীয় এবং রেকর্ড তৃতীয়বার ফিফা দ্য বেস্ট পুরস্কার পেয়েছেন তিনি।


কিন্তু নিজের এমন অর্জনের রাতে মেসি উপস্থিত থাকতে পারেননি। সঞ্চালকের ভূমিকায় থাকা ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি মেসির হয়ে পুরস্কারটি নেন। কিন্তু কেন ফিফা দ্য বেস্টের এই অনুষ্ঠানে মেসি থাকতে পারেননি?

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদেনে জানিয়েছে, মেসির ইন্টার মায়ামির হয়ে কোনো অনুশীলন মিস করতে চাননি। লন্ডনে গেলে মায়ামির হয়ে চারটি অনুশীলন সেশন মিস করতেন মেসি। প্রাক-মৌসুমে মায়ামির হয়ে মাঠে নামার আগে মেসি যেটা করতে চাননি।

গত মৌসুমের শেষ অংশে চোটের সঙ্গে লড়তে হয়েছে মেসিকে। মায়ামি ও আর্জেন্টিনার হয়ে কয়েকটি ম্যাচও খেলতে পারেননি তিনি। তাই এবার নিজেকে প্রস্তুত করতে অনুশীলনে কোনো কমতি রাখতে চাইছেন না বিশ্বকাপজয়ী এই তারকা।

আরও একটি কারণ হলো, মেসি অনুষ্ঠানে গেলে মিস করতেন আগামী শুক্রবারের মায়ামির প্রাক-মৌসুমের প্রথম ম্যাচ। যে ম্যাচে এল সালভাদরের বিপক্ষে খেলবে মেসির দল। আর এই ম্যাচেই মায়ামির নতুন তারকা লুইস সুয়ারজেকে পরিচয় করিয়ে দেওয়া হবে। মেসি এসব কিছুই মিস করতে চাননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status