ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফের শোয়েব-সানিয়ার বিচ্ছেদের গুঞ্জন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 January, 2024, 1:26 PM

ফের শোয়েব-সানিয়ার বিচ্ছেদের গুঞ্জন!

ফের শোয়েব-সানিয়ার বিচ্ছেদের গুঞ্জন!

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে ভারতের সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ২০২২ সালে ধরেই শোনা যাচ্ছে। সে সময় এই জুটির বিবাহিত জীবনে অশান্তি চলছে এবং শিগগিরই বিচ্ছেদের পথে হাঁটছেন- প্রতিনিয়ত এমন নানা শিরোনামে শোনা যায়। বেশ কয়েক দিন চুপচাপ থাকার পর ফের আলোচনায় সানিয়া ও মালিক। এবার তাদের বিচ্ছেদের জল্পনা হচ্ছে আরও তীব্র।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের তথ্যে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শোয়েবের সব ছবি মুছে দিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া। তবে তার প্রফাইলে একটি ছবি রয়েছে তাদের। সেখানে সানিয়া এবং শোয়েবের সঙ্গে তাদের ছেলে ইজহান রয়েছেন। প্রতিবেদনটিতে এমনটি জানায়। এছাড়া জানা যায়, সেই ছবির ক্যাপশনে শোয়েবের বিশেষ নামোল্লেখ নেই। ইজহানের জন্মদিন উপলক্ষে সেই ছবিটি পোস্ট করেছিলেন ভারতীয় টেনিস তারকা।

এদিকে শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবরের মধ্যে, সানিয়া সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেছিলেন যাতে লেখা ছিল, 'যখন কিছু আপনার হৃদয়ের শান্তি নষ্ট করে, তখন সেটাকে ছেড়ে দিতে হয়।' এতে তাদের মধ্যে বিচ্ছেদ নিয়ে আরও হাওয়া বইছে নেটিজেনদের মধ্যে।

২০২২ সাল থেকেই এই দুই তারকাকে নিয়ে চলছে জল্পনা। দুজনই বিভিন্ন কাজে, আকারে-ইঙ্গিতে একে অপরের সঙ্গে দূরত্ব তারা বুঝিয়ে দিয়েছেন। এ বারের কাজ আবার তাদের শিরোনামে এনে ফেলেছে। ইদানিং শোয়েবের সম্পর্কে কোথাও কোনো কথা বলেননি সানিয়া। অন্যদিকে শোয়েবও সানিয়াকে নিয়ে মুখ খোলেননি। ধীরে ধীরে বিচ্ছেদের জল্পনা আরও জোরদার হচ্ছে।

এদিকে শোয়েবের ইনস্টাগ্রাম বায়োতে লেখা থাকত সানিয়ার স্বামী হিসাবে কিছু দিন আগ পর্যন্ত। এর পর নিজেকে একজন ‘সুপারউওম্যান’-এর স্বামী হিসেবেও উল্লেখ করেছিলেন শোয়েব। সেই বাক্য সরিয়ে নিয়েছেন। এমনকি তার ইনস্টাগ্রামেও সানিয়ার ছবি খুঁজে পাওয়া যায় না। তবে ছেলে ই‌জহানের সঙ্গে অনেক ছবি রয়েছে শোয়েবের।

এক সাক্ষাতকারে কিছু দিন আগে সানিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে শোয়েবকে প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি মজা করে বলেছিলেন, ‌‘অনেকেই তো বলছে আমাদের সম্পর্ক নাকি ভাল নেই। আপনাদের কী মনে হয়?’ তারপরেও চর্চা থামেনি। বরং এ বার তা আরও প্রকট হল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status