ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
‘ফিফা দ্য বেস্ট’ পাচ্ছেন কে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 January, 2024, 1:57 AM

‘ফিফা দ্য বেস্ট’ পাচ্ছেন কে?

‘ফিফা দ্য বেস্ট’ পাচ্ছেন কে?

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে কিংবা আর্লিং হলান্ড- এই তিনজনের মধ্যে একজন পাবেন ‘ফিফা দ্য বেস্ট’ -এর পুরস্কার। সোমবার (১৫ জানুয়ারি) রাতে লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

বছরের শুরুতেই বর্ষসেরা পুরস্কার উঠছে মেসি, এমবাপ্পে অথবা হলান্ডের মধ্যে কারও একজনের হাতে। ফিফা দ্য বেস্টের জন্য ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে।


শুরুতে ফিফা দ্য বেস্ট হওয়ার দৌড়ে ১২ জন থাকলেও, এখন তা নেমে এসেছে তিন জনে। জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফুটবল সাংবাদিক ও সমর্থকদের দেয়া ভোটে এই তিন জনকে বেছে নেয়া হয়েছে।


ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা দিয়ে থাকে ‘দ্য বেস্ট’ এর পুরস্কার। ফিফা-নাইট নামেও পরিচিত এই অনুষ্ঠানটি। ফিফার অ্যাওয়ার্ড চালু হয় ১৯৯১ সালে। সেসময় পুরস্কারটি দেয়া হতো ‘ফিফা বর্ষসেরা খেলোয়াড়’ নামে। যা চলে ২০০৯ সাল পর্যন্ত।


এরপর ব্যালন ডি’অরের সঙ্গে মিলে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত পুরস্কারটি দেয়া হয় ‘ফিফা-ব্যালন ডি’অর’ নামে। সবশেষ ২০১৬ সাল থেকে হয়ে আসছে ‘দ্য বেস্ট’।

সবচেয়ে বেশি ‘ফিফা দ্য বেস্ট’ জিতেছেন যারা

লিওনেল মেসি- (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ এবং ২০২২) 
ক্রিস্টিয়ানো রোনালদো- (২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬ এবং ২০১৭)
রোনালদো- (১৯৯৬, ১৯৯৭ এবং ২০০২)
রোনালদিনহো- (২০০৪ এবং ২০০৫)

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status