|
কুড়িগ্রামের পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরন গতকাল ১৫ জানুয়ারি জেলার রাজীবপুর উপজেলার ঢূষমারা থানা এলাকার প্রত্যন্ত মোহনগঞ্জ চরের প্রায় ২০০ শতাধিক বয়স্ক, প্রতিবন্ধীসহ অত্র এলাকার পিছিয়ে পড়া মানুষজনের মাঝে শীতবস্ত্র বিতরনের পাশাপাশি স্কুলগামী ক্ষুদে শিক্ষার্থীদের মিষ্টি ও চকলেট বিতরন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মো: মাহফুজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের উপাধ্যাক্ষ জনাব যোবায়ের আল মুকুল, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশিকুর রহমান পিপিএম, টিআই সদর ট্রাফিক জনাব বানিউল আনাম সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। শীতবস্ত্র হাতে পেয়ে ঢুষমারা থানা এলাকার প্রত্যন্ত মোহনগঞ্জ চরের বাসিন্দা সখিনা বেওয়া, সুরুজ ভান, কছভান এবং আমেনার মতো অনেকেই আবেগ আপ্লুত হয়ে বলেন, এতো জারের মধ্যে হামার এত্ত্যি কাহোই আইসে নাই, আইজ পুলিশ আসছে কম্বল নিয়ে, হামরা খুব খুশি, হামরা ওমার জন্যি দোয়া করি। পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ধারাবাহিকভাবে এই শীতে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরন করছে। আমরা আজ কুড়িগ্রামের প্রত্যন্ত চরের মোহনগঞ্জের মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো ফিল করছি। সাধ্যমত আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত রাখবো।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
