ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
যশোরে বিদেশি মদসহ আটক চার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 15 January, 2024, 11:42 PM

যশোরে বিদেশি মদসহ  আটক চার

যশোরে বিদেশি মদসহ আটক চার

য‌শো‌রে ২৮ বোতল বিদেশি মদসহ চার মাদক কারবা‌রি‌কে আটক করেছে ঝিকরগাছা থানা পু‌লিশ। 

সোমবার (১৫ জানুয়ারি) যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজার সংলগ্ন পারবাজার এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে মদসহ তা‌দের আটক করা হয়।

আটককৃতরা হলো, ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া মোল্লাপাড়া গ্রামের স্বপন হোসেন সুজন (৩২), সজীব হোসেন সোহান (২৪), সাব্বির হোসেন সৈকত (২০) ও কাশিপুর এলাকার রাহাত হোসেন রকি (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় নাভারণ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় থানা পুলিশ। এসময় বাসের যাত্রী ওই চার মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে এবং তাদের কাছে থাকা ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটক চারজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status