|
বাউফলে বউ নিয়ে বিরোধ, শ্বশুরের দুই ঘর পুড়িয়ে দিলো জামাই
মোঃ কাওছার আহমেদ,বাউফল
|
![]() বাউফলে বউ নিয়ে বিরোধ, শ্বশুরের দুই ঘর পুড়িয়ে দিলো জামাই সোমবার (১৫ জানুয়ারি) বিকেল তিনটার দিকে বাউফল পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড খারাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জয়নাল হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদার (২৫) ২-৩ বছর আগে আপন চাচা রফিক হাওলাদারের মেয়ে আঁখিনুরকে (২২) পরিবারের অসম্মতিতে জোর করে বিয়ে করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি চলে আসছিল। ফয়সাল মাদক সেবন করে প্রায়ই স্ত্রী আঁখিনুরকে মারধর করতেন। একারণে আঁখিনুর অধিকাংশ সময়ই বাবার বাড়ি থাকতেন। ফয়সাল ও আঁখিনুরের বাবাসহ এক চাচা একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করতেন। ঘটনার আগের দিন রোববার রাতে ফয়সাল তার স্ত্রী আঁখিনুরকে জোর করে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যান। এরপর স্থানীয়দের সহায়তায় রফিক হাওলাদার মেয়ে আঁখিনুরকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। এতে ক্ষুদ্ধ হয়ে ফয়সাল সোমবার বেলা ১১টার দিকে শ্বশুরের ঘরে গিয়ে হামলা করে। এসময় টিভি, ফ্রিজ, সোফা সহ অন্যান্য মালামাল ভাঙচুর করে। ঘটনার পর রফিক হাওলাদার থানায় অভিযোগ করলে দুপুর একটার দিকে ওই বাড়িতে পুলিশ গেলে ফয়সাল গা ঢাকা দেয়। এরপর পুলিশ চলে আসার পর বিকেল তিনটার দিকে ফয়সাল বাড়ি এসে শ্বশুর রফিক হাওলাদারের ঘরে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে পাশে থাকা অপর চাচা শ্বশুর শাহ আলম ওরফে বোবা শাহ আলমের ঘরটিও পুড়ে যায়। অভিযুক্ত ফয়সাল ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, এ ঘটনায় এখন পযর্ন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
