ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা
সফিকুল ইসলাম প্রধান,নরসিংদী
প্রকাশ: Monday, 15 January, 2024, 11:08 PM
সর্বশেষ আপডেট: Monday, 15 January, 2024, 11:54 PM

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

গত ২০১১ সালের ১৫ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নরসিংদী জেলা পুলিশ। ১৫ জানুয়ারি সোমবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাশিরদিয়া এলাকায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত “দৃপ্ত শপথ" স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এস.এ.এম. ফজল-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),শামসুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ রায়পুরা সার্কেল, আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার,শিবপুর সার্কেল, মোঃ মেসবাহউদ্দিন, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন, বেলাবো থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, বিভিন্ন থানার উপপরিদর্শক (এসআই) সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান রাসেল। 

পুষ্পস্তবক অর্পণ শেষে নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। গত ২০১১ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখ কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দেশপ্রেমিক নরসিংদী জেলায় নিয়োগ প্রাপ্ত ১০জন পুলিশ সদস্য।

সেদিন নরসিংদী জেলা পুলিশ লাইন্সে নির্বাচনী ব্রিফিং-এ যোগদানের উদ্দেশ্যে বেলাব থানা থেকে আসার পথে ঢাকা-সিলেট ঘাশিরদিয়া (পুকুরপাড়) নামক স্থানে ট্রাকের সাথে পুলিশ পিক-আপের মুখোমুখী সংঘর্ষে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইন্সপেক্টর (তদন্ত) সহ ১০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। নিহত পুলিশ সদস্যরা হলেন বেলাব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ খান (৪২), ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউল হক খান (৪০), এসআই কংকন কুমার মন্ডল (৪৬), কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মণ (৪০), কনস্টেবল রিয়াজ (৩৮), কনস্টেবল বজলু (৩৪), কনস্টেবল মাসুদ পারভেজ (৩৬), কনস্টেবল নারায়ণ চন্দ্র (৪০), ড্রাইভার রেজাউল করিম (৩৫) ও কনস্টেবল প্রিয়তোষ (৩৬)। 

জেলা পুলিশের পক্ষ থেকে হৃদয় বিধারক এ  দূর্ঘটনার স্মৃতিচারণ শেষে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status