ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
কার জন্য রক্ত দিয়ে ‘চিঠি’ লিখেছিলেন আমির খান?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 15 January, 2024, 1:03 PM

কার জন্য রক্ত দিয়ে ‘চিঠি’ লিখেছিলেন আমির খান?

কার জন্য রক্ত দিয়ে ‘চিঠি’ লিখেছিলেন আমির খান?

সম্প্রতি মেয়ে ইরা খানকে বিয়ে দিয়েছেন বলিউডের সুপার স্টার আমির খান। তার মেয়ের ভালোবাসার বিয়ে। প্রেমিক নূপুর শিখরে ফিটনেস কোচ। আমিরও ভালোবেসেই বিয়ে করেছিলেন দুই বার। প্রেমিক মানুষ ছিলেন ছোট থেকেই। এমনকি ভালোবাসার মানুষের জন্য লিখেছিলেন রক্ত দিয়ে প্রেমের চিঠিও, শোনা যায় এমনটাও।

যদিও যার জন্য লিখেছিলেন, সে নারী রেগে গিয়েছিলেন। ভালোবাসা প্রকাশ কর‍তে গিয়ে এসব কী। একটুও পছন্দ হয়নি তার। কার জন্য রক্ত দিয়ে ভালোবাসা প্রকাশ করেছিলেন আমির? তিনি আর কেউ নন, প্রথম স্ত্রী অর্থাৎ ইরার মা রিনা দত্ত।

দুজনে ছিলেন প্রতিবেশী। ছোট থেকেই আমিরের বেশ পছন্দ ছিল তাকে। জানালা দিয়ে দেখা যেত রিনার ঘর। আর এই ঘর দেখতে গিয়েই মন দিয়ে ফেলেছিলেন নিজের অজান্তেই। তখন যদিও তিনি আজকের আমির খান হয়ে ওঠেননি। রিনা শুরুতে একদমই পাত্তা দেননি আমিরকে। কিন্তু নায়কও যে নাছোড়বান্দা। ধর্মের বিভেদের কারণেই সরে এসেছিলেন রিনা। কিন্তু ভালোবাসা তো এত হিসাব মানে না। আমিরের একটানা প্রচেষ্টারও ফলে একসময় রিনাও সাড়া দিয়েছিলেন।

অল্প বয়সে বাড়ির মতের বাইরে গিয়ে রিনার সঙ্গে পালিয়ে আসেন আমির। শুরু করেন নিজেদের ছোট্ট সংসার। প্রথম দিকে বিয়ের কথা গোপন রেখেছিলেন দুজনে। পরে যদিও জানাজানি হয়ে যায়। দীর্ঘ ১৬ বছর একসঙ্গে সংসার করার পর ২০০২ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। শোনা যায়, বাচ্চাদের দেখাশোনা ও খোরপোশ বাবদ আমিরের কাছ থেকে সে সময় প্রায় ৫০ কোটি টাকা নিয়েছিলেন রিনা। যদিও সাবেক স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়নি কোনোদিন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status