ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
নরসিংদীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
সফিকুল ইসলাম প্রধান,নরসিংদী সদর
প্রকাশ: Thursday, 11 January, 2024, 12:03 AM

নরসিংদীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নরসিংদীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নরসিংদী জেলা ছাত্রলীগের আয়োজনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১০জানুয়ারী) সকালে  নরসিংদী জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের করেন। 

সকাল ১০টায় নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য সম্পর্কে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা বক্তৃব্য রাখেন। 

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাঙালির জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনে বাঙালি পেয়েছে নতুন একটি সকাল। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের। বাঙালির মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু, তিনি ছিলেন আমাদের বটবৃক্ষ। 

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,সহ সভাপতি মোন্তাজ উদ্দিন ভুঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুঁইয়া,বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ লিটন খন্দকার, তাঁতি লীগের সভাপতি কাইকোবাদ হোসেন কানু, কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, মহিলা আওয়ামীলীগের নেত্রী আইরিন,রিচি সহ সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের রহমান জুয়েল,মিঞা মোহাম্মদ মঞ্জুর হোসেন প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status