ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পুনরায় নির্বাচনের দাবি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট)
ওবায়দুল ইসলাম রবি,রাজশাহী
প্রকাশ: Wednesday, 10 January, 2024, 11:59 PM

পুনরায় নির্বাচনের দাবি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট)

পুনরায় নির্বাচনের দাবি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট)

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য রাহেনুল হক রায়হান ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন । রাজশাহী সাংবাদিক ইউনিয়নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে রাহেনুল হক রায়হান বলেন, ভোটে ব্যাপক অনিয়ম হয়েছে । আমি সন্তুষ্ট নয়, আমি মনে করি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনে নৌকার প্রার্থী কালো টাকা ব্যবহার করেছেন।

প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে রায়হান বলেন, আমি যখন বিভিন্ন কেন্দ্রে যায় তখন দেখেছি কক্ষ বন্ধ রেখে তারা কাজ করছিলো। আমি তাদের প্রশ্ন করলে তারা কোনো সদুত্তর উত্তর দিতে পারেননি।যারা ভোটের কাজে নিয়োজিত ছিলেন পোলিং অফিসার থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার সবার আচরণ পক্ষপাতিত্ব মূলক ছিলো। তিনি আরো বলেন, নির্বাচনের পরেও আমাদের কর্মীদের একেরপর এক মারধরসহ বাড়িঘর পুড়ানো হচ্ছে, আমার কর্মীরা অনেকে এখন মেডিকেলে ভর্তি আছেন।

রাহেনুল হক রায়হান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করেন রায়হান। বেসরকারি ফলাফলে ১ লাখ ১ হাজার ৫৯৯ ভোটে জয়ী হয়েছেন বর্তমান সাংসদ শাহরিয়ার আলম আর কাঁচি প্রতীকের রায়হান পেয়েছেন ৭৪ হাজার ২৭৮ ভোট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status