ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজাপুরে বিএনপির ৮জন নেতাকে অব্যাহতি
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
প্রকাশ: Wednesday, 10 January, 2024, 11:47 PM

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজাপুরে বিএনপির ৮জন নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজাপুরে বিএনপির ৮জন নেতাকে অব্যাহতি

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা বিএনপি'র ৮জন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপির স্ব স্ব পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টায় জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন তার নিজ ফেসবুক একাউন্টে তার সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান। ঝালকাঠি জেলা বিএনপি'র আহবায়ক এ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এর সিদ্ধান্তে ৮ জানুয়ারী এ অব্যাহতি প্রদানের অনুমোদন করেন।

রাজাপুর উপজেলা বিএনপির অব্যাহতি নেতৃবৃন্দেরা হলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম কাজল শরীফ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ আল মামুন অভিক, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া সুমন, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল করিম (বাবুল মৃধা), উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার পুতুল, উপজেলা বিএনপির সদস্য মোঃ বাহাউদ্দীন বাচ্চু, টুটুল গাজী, আবুয়াল সায়েম চাঁন মিয়া।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, দলের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকায়  তাদেরকে উপজেলা বিএনপির স্ব স্ব পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। যাহারা দলের পরিপন্থী কার্যক্রমের অংশগ্রহণ করবে তাদের সবাইকেই অব্যাহতি-বহিষ্কার প্রদান করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status