ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বাগমারায় সাবেক মেম্বার গোলাপের মৃত্যুতে এনামুল হকের শোক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 January, 2024, 11:35 PM
সর্বশেষ আপডেট: Thursday, 11 January, 2024, 5:21 PM

বাগমারায় সাবেক মেম্বার গোলাপের মৃত্যুতে এনামুল হকের শোক

বাগমারায় সাবেক মেম্বার গোলাপের মৃত্যুতে এনামুল হকের শোক

রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান গোলাপ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আক্তারুজ্জামান গোলাপ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

বুধবার বিকেলে বীরকুৎসা রেলস্টেশনের পূর্ব পাশে থাওইপাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যুবরন করেন। মরহুম আক্তারুজ্জামান গোলাপ এর বাড়ি যোগীপাড়া ইউনিয়নের বনগ্রাম গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫০ বছর। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

আক্তারুজ্জামান গোলাপ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এনামুল হক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status