ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
অকটেনের বোতল খুলতে গিয়ে দগ্ধ যুবকের সাতদিন পর মৃত্যু
জাবের বিন রহমান আরজু,সাতকানিয়া
প্রকাশ: Tuesday, 9 January, 2024, 11:46 PM

অকটেনের বোতল খুলতে গিয়ে দগ্ধ যুবকের সাতদিন পর মৃত্যু

অকটেনের বোতল খুলতে গিয়ে দগ্ধ যুবকের সাতদিন পর মৃত্যু

সাতকানিয়ায় অকটেনের বোতল খুলতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস উদ্দিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  ৯ জানুয়ারি মঙ্গলবার সকালে দগ্ধের সাতদিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গিয়াস উদ্দীন উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডলু ঘোনার পাড়ার শাহ আলমের বড় ছেলে।

জানা যায়, গত ২ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালীন স্থানীয় ইউপি সদস্য মামুনের মোটরসাইকেলে অকটেন শেষ হয়ে গেলে অন্য একটি মোটরসাইকেলের পাশে রশি দিয়ে বেঁধে প্লাস্টিকের বোতলে করে দোকান থেকে অকটেন কিনে নিয়ে আসে। পরে ওই প্লাস্টিকের বোতলটির রশি খুলতে না পেরে দিয়াশলাইয়ের আগুন দিয়ে খোলার চেষ্টা করলে আগুন ছড়িয়ে পড়ে। একসময় আগুন অকটেনের বোতলে ধরে গেলে গিয়াস বোতলটি পায়ে লাথি মেরে দূরে ফেলতে চেষ্টা করলে পায়ের বিভিন্ন অংশে দগ্ধ হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সাতদিন পর ৯ জানুয়ারি মঙ্গলবার সকালে মারা যায়।

 বিষয়টি নিশ্চিত করে আমিলাইশ ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ মামুন বলেন, মোটরসাইকেলের জন্য দোকান থেকে প্লাস্টিকের বোতলে করে কিনে আনা অকটেনের বোতল রশি দিয়ে বাধা ছিল। সেটি দিয়াশলাই দিয়ে খুলতে গিয়ে অসাবধানতাবশত অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। একটি মহল বিষয়টিকে ঘোলাটে করার চেষ্টা করছে। পুলিশ বিষয়টি তদন্ত করছেন। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, অগ্নিদগ্ধে গিয়াস নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে থানায় অপমৃত্যু ডায়েরি করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status