|
চাঁপাইনবাবগঞ্জে দু:স্থদের মাঝে সীপকসে্র কম্বল বিতরণ
নতুন সময় প্রতিবেদক
|
![]() চাঁপাইনবাবগঞ্জে দু:স্থদের মাঝে সীপকসে্র কম্বল বিতরণ এ সময় সীপকস এর রাজশাহী উপশাখার সহসভানেত্রী তানিয়া নূর জানান, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বর্ডার গার্ড বাংলাদেশের একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান। প্রচন্ড শীতে এই এলাকার অসহায় দু:স্থরা যখন কষ্ট পাচ্ছে ঠিক তখনই তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে সীপকস। এরই অংশ হিসেবে সীপকস এর চাঁপাইনবাবগঞ্জ উপ-শাখা ৫৩ বিজিবি ব্যাটেলিয়নের ব্যবস্থাপনায় এ কম্বল বিতরণের আয়োজন করা হয়। আর শীতের শুরুতেই তাদের হাতেহাতে শীতবস্ত্র হিসেবে কম্বল দিতে পেরে নিজেদের ধন্য মনে করছেন সীপকসের সদস্যবৃন্দ। আগামীতেও এমন কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তিনি। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সীপকস চাঁপাইনবাবগঞ্জ উপ-শাখার সাধারণ সম্পাদিকা নাহিদা ইয়াসমিন পপি এবং কোষাধ্যক্ষ শান্তা খাতুন-সহ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অত্র অঞ্চলের শীতার্ত দুঃস্থ ১০০ জনের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
