|
দোহাজারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় পৌর মেয়রের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
জাবের বিন রহমান আরজু,চন্দনাইশ
|
![]() দোহাজারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় পৌর মেয়রের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা গত ৭ জানুয়ারি বিকালে নিবার্চন পরবর্তী উপজেলার দোহাজারী পৌরসভার মেয়র লোকমান হাকিমের মালিকানাধীন এম এ কাশেম এন্ড ব্রাদাস নামে পেট্রোল পাম্পে হামলা চালিয়ে ১ম ও ২য় তলায় ব্যাপক ভাংচুর করে ১০ লক্ষাধিক টাকা ক্ষতি সাধন করেন বলে জানা যায় । সাথে মেয়রের ভাড়ায় চালিত ৭/৮ টা ব্যবসা প্রতিষ্টানে হামলা চালিয়ে ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে মেয়র লোকমান হাকিম বলেন , একজন প্রার্থী হেরে যাওয়ায় তাঁর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়। এ ব্যাপারে শীঘ্রই পৌরসভার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
