ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
দীর্ঘ ১৭ বছর পর মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 January, 2024, 1:50 PM

দীর্ঘ ১৭ বছর পর মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা!

দীর্ঘ ১৭ বছর পর মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা!

২০০৭ সালে মঞ্জুলিকা চরিত্রে বিদ্যা বালানকে দেখা গিয়েছিল রি ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ভুল ভুলাইয়া’তে। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা ‘ভুল ভুলাইয়া ২’ এ দেখা যায়নি বিদ্যাকে। তার স্থানে অভিনয় করেন টাবু। সিনেমাটি দুটি দর্শকের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল।

এবার আসছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি, ‘ভুল ভুলাইয়া ৩’। এই সিনেমা দিয়ে ফিরছেন বিদ্যা বালান।

এই ছবিতেই দীর্ঘ ১৭ বছর পর ফিরতে চলেছেন বিদ্যা বালান। তিনি এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলেই জানা গিয়েছে।
তবে তিনি মঞ্জুলিকা হয়েই ফিরছেন কী না তা জানা যায়নি। অনেক হিন্দি সিনেমাতেই এই অভিনেত্রীকে বাংলায় সংলাপ বলতে শোনা গেছে। জানা গেছে, এই সিনেমাতেও বিদ্যাকে ঝরঝরে বাংলায় কথা বলতে শোনা যাবে।

চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হবে ভুল ভুলাইয়া ৩ এর কাজ। আর সেখানেই মুখ্য ভূমিকায় দেখা মিলবে বিদ্যা বালানের। এই ছবিটির পরিচালনা করছেন আনিস বাজমি। ভুল ভুলাইয়া ৩ এর অনেকটা অংশের শুটিং হবে কলকাতায়। বাদ যাবে না পশ্চিমবঙ্গের অন্যান্য একাধিক জায়গাও। সূত্রের খবর অনুযায়ী বিদ্যা বালান ছাড়াও এই ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ানকেও।

তিনি ভুল ভুলাইয়া ২ এরও অংশ ছিলেন। এবার তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে সেটাই এখন দেখার। আশা করা হচ্ছে চলতি বছরের দীপাবলির সময় মুক্তি পাবে এই ছবি।

ভুল ভুলাইয়া ৩ ছবির হাত ধরেই ফের বাণিজ্যিক ছবিতে ফিরছেন অভিনেত্রী বিদ্যা। মাঝে তাঁকে ‘শেরনি’, ‘জলসা’, ‘শকুন্তলাদেবী’, ইত্যাদি নারীপ্রধান গল্পের ছবিতে দেখা গিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status