ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
সাকিবের বিজয়ে শিশিরের আবেগঘন স্ট্যাটাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 January, 2024, 1:01 PM

সাকিবের বিজয়ে শিশিরের আবেগঘন স্ট্যাটাস

সাকিবের বিজয়ে শিশিরের আবেগঘন স্ট্যাটাস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিবের এমন জয়ে মাগুরাবাসী ও ক্রিকেট সমর্থকদের পাশাপাশি উচ্ছ্বসিত তার স্ত্রী উম্মে আহমেদ শিশির (সাকিব উম্মে আল হাসান)। স্বামী সাকিবের নানান উত্থান-পতনে অতীতেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতির জানান দিয়েছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন শেষেও ব্যতিক্রম হয়নি।

ফেসবুকে শিশিরের মন্তব্য, আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল।

স্ট্যাটাসে অভিনন্দন জানিয়ে শিশির লেখেন, একটা নতুন শুরুর জন্য তোমাকে অভিনন্দন প্রিয় স্বামী। তুমি জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিজয়ী হয়েছিলে। যদিও আমি সেখানে ছিলাম না। তবে আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল। মাগুরার লোকদের অসংখ্য ধন্যবাদ নিজেদের ঘরের ছেলে এতটা ভালোবাসা এবং সম্মান দিয়ে বরণ করার জন্য।

উল্লেখ্য, তিন সন্তানকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিবের স্ত্রী শিশির। অন্যদিকে নিজ শহর মাগুরায় পুরো সময় কাটিয়েছেন সাকিব। রোববারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status