|
খসরু চৌধুরীকে বেছে নিল রাজধানীর ১৮ আসনের ভোটাররা
নতুন সময় প্রতিবেদক
|
![]() খসরু চৌধুরীকে বেছে নিল রাজধানীর ১৮ আসনের ভোটাররা মোট ২১৭ টি কেন্দ্রের ফলাফলের মধ্যে কেটলি প্রতীকে মো. খসরু চৌধুরী পেয়েছেন ৭৯ হাজার ৮৫ ভোট। ঢাকার এই আসনটিতে নৌকা প্রতীকের কোনো প্রার্থী দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। খসরুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে এস এম তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৯০৯ ভোট। আওয়ামী লীগ সমর্থিক লাঙ্গল প্রতীকের শেরীফা কাদের পেয়েছেন ৬ হাজার ৪২৯ ভোট। মো. খসরু চৌধুরী সিআইপি বলেছেন, অতীতের যেকোনো দুর্যোগে, সুখ ও দুঃখে আমি আমার এলাকার মানুষর পাশে দাঁড়িয়েছি। আমি বিগত সময়ে আমার এলাকার মানুষর পাশে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব। সর্বদা মানুষের মুখে হাসি ফোটাতে আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার এলাকার মানুষ ভালো থাকলে আমিও ভালো থাকি। তিনি আরও বলেন, আমি আমার এলাকার মানুষর সুখ, শান্তি ও কল্যাণে কাজ করবো। আমি একজন জনগণের সেবক। খসরু চৌধুরী আর বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে আমি সর্বশক্তি দিয়ে সারাজীবন মানুষের সেবা করবো। মানুষের জন্য কিছু করতে পারলে আমার জীবন সার্থক হবে এদিকে বেসরকারি ভাবে বিজয়ের ঘোষণার পর দল মত নির্বিশেষে সকল ভোটার ও এলাকার সকল জনগণকে আন্তরিক অভিনন্দ জানান খসরু চৌধুরী ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
