|
সিলেটবাসীর প্রতি বিএনপির কৃতজ্ঞতা
নতুন সময় প্রতিবেদক
|
![]() সিলেটবাসীর প্রতি বিএনপির কৃতজ্ঞতা রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রহসনের তথাকথিত ডামি নির্বাচনের নামে সারা দেশে সার্কাস করেছে। দেশের মুক্তিকামী মানুষ তাদের সার্কাস দেখতে যায়নি। সিলেটবাসী সর্বত্র ভোট বর্জন করে সিলেটজুড়ে সর্বাত্মকভাবে হরতাল পালন করেছেন। এজন্য বিএনপি সিলেটবাসীর প্রতি চিরকৃতজ্ঞ। নেতৃবৃন্দ বলেন, শত প্রতিকূলতার মধ্যেও সিলেটের মুক্তিকামী মানুষ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনে শামিল হয়েছেন। আমরা আশা করি, অতীতের মতো আগামী দিনেও গণতান্ত্রিক আন্দোলনে সিলেটবাসী বিএনপির সঙ্গে থাকবেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
