ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
য‌শো‌রে নৌকা ৪, ঈগল ২
জুবা‌য়ের হো‌সেন, য‌শোর
প্রকাশ: Monday, 8 January, 2024, 12:03 AM

য‌শো‌রে নৌকা ৪, ঈগল ২

য‌শো‌রে নৌকা ৪, ঈগল ২

দ্বাদশ সংসদ নির্বাচ‌নে য‌শোর ৬‌টি আস‌নে ভোটার উপ‌স্থি‌তি চো‌খে পড়ার ম‌তো না হ‌লে স‌ামান‌্য কিছু অনাকা‌ঙ্খিত ঘটনা ছাড়া মোটামু‌টি সুষ্ঠুভা‌বে ভোট অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

এরম‌ধ্যে সকাল ১১টার দি‌কে য‌শোর-১ (শার্শা) আস‌নে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন বি‌ভিন্ন অ‌ভি‌যোগ এ‌নে নির্বাচন বর্জন ক‌রেন। 

এছাড়া আসনগু‌লোর বি‌ভিন্ন জায়গায় সংর্ঘ‌ষের ৯ জন আহত হয়।

যশোরের ৬টি আসনের চুড়ান্ত বেসরকারি ফলাফল উপজেলা পর্যায়ে নির্বাচনী ভোট কেন্দ্র সূ‌ত্রে পাওয়া গেছে। 

ফলাফল অনুযায়ী আসনগু‌লো‌তে নৌকা প্রতী‌কে ৪ জন ও স্বতন্ত্র ঈগল প্রতী‌কে ২ জন বেসরকা‌রিভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। 

নির্বা‌চিত নৌকার চার জন প্রার্থীর ম‌ধ্যে দুই জন রাজনী‌তি‌তে নতুন মুখ।

এরা হ‌লেন, য‌শোর ২ (চৌগাছা‌‌- ঝিকরগাছা) ডা: তো‌হিদুজ্জামান তু‌হিন। যি‌নি সা‌বেক শিল্প ও বা‌ণিজ‌্যনমন্ত্রী তোফা‌য়েল আহ‌মে‌দে জামাতা ও স্কায়ার হাসপাতা‌লের স্বনামধন‌্য চিকিৎসক ও হৃদ‌রোগ বি‌ষেশজ্ঞ  ও অপরজন য‌শোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আস‌নের এনামুল হক বাবুল।

বেসরকা‌রি ফলাফল তথ‌্যনুযায়ী যশোর-১ শার্শা আসনে জয়লাভ ক‌রে‌ছেন বর্তমান সংসদ সদস‌্য শেখ আফিল উদ্দীন।  তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আকতারুজ্জামান পেয়েছেন ২ হাজার ১৫১ ভোট।

যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডা. তৌহিদুজ্জামান তুহিন। তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৩৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের অ্যাড. মনিরুল ইসলাম মনির পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ ভোট।

যশোর-৩ সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী কাজী নাবিল আহমেদ এমপি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের মোহিত কুমার নাথ পেয়েছেন ৬৪ হাজার ৭১০ ভোট।

যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল পেয়েছেন ৬৪ হাজার ৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লাঙ্গল প্রতীকের জহিরুল হক জহির পেয়েছেন ৪ হাজার ৯৯১ ভোট।

যশোর-৫ মণিরামপুর আসনে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের ইয়াকুব আলী। তিনি পেয়েছেন ৭৬ হাজার ২০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা মার্কার স্বপন ভট্টাচার্য্য এমপি পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ ভোট।

যশোর-৬ কেশবপুর আসনে জয়লাভ করেছেন ঈগল প্রতীকের প্রার্থী আজিজুল ইসলাম। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের শাহিন চাকলাদার পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট।
উপজেলা পর্যায়ে নির্বাচনী ভোট কেন্দ্র সূত্রে এ ফলাফল পাওয়া গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status