ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বেসরকারি তথ্যে কুড়িগ্রামের ৪ টি আসনে ভোটের ফলাফলে নৌকা ২, সতন্ত্র ১ এবং জাপার ১ প্রার্থীর জয়
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 8 January, 2024, 12:02 AM

বেসরকারি তথ্যে কুড়িগ্রামের ৪ টি আসনে ভোটের  ফলাফলে নৌকা ২, সতন্ত্র ১ এবং জাপার ১ প্রার্থীর জয়

বেসরকারি তথ্যে কুড়িগ্রামের ৪ টি আসনে ভোটের ফলাফলে নৌকা ২, সতন্ত্র ১ এবং জাপার ১ প্রার্থীর জয়

বেসরকারি তথ্যে কুড়িগ্রামের ৪ টি আসনে ভোটের  ফলাফলে নৌকা ২, সতন্ত্র ১ এবং জাপার ১ প্রার্থীর জয় হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল কুড়িগ্রাম জেলার মোট ৪ টি আসনের মোট ৭০২ টি ভোট কেন্দ্রের সবকটি কেন্দ্রের বে- সরকারী ফলাফল পাওয়া গেছে।

এর মধ্যে কুড়িগ্রাম -১ আসনে মোট ভোট কেন্দ্র ২২৯ টির মধ্যে সবকটির ফলাফলে  বে- সরকারী ভাবে জাতীয় পার্টি' র( জেপি) লাঙ্গল প্রতিক নিয়ে  মোঃ মোস্তাফিজার রহমান তার নিকটতম প্রতিদ্বন্ধ্বি আব্দুল হাই মাস্টারের চেয়ে ২৮,২৬৭ ভোট বেশি পেয়ে জয়ী হন।

কুড়িগ্রাম -২ আসনে মোট ভোট কেন্দ্র ২০৪ টির মধ্যে সবকটির ফলাফলে  বে- সরকারী ভাবে আওয়ামীলীগের সতন্ত্র প্রার্থী ডা. হামিদুল হক খন্দকার ট্রাক প্রতিক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধ্বি জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতিকের মো: পনির উদ্দিন আহমেদের চেয়ে ৫৫,১৭৫ ভোট বেশি পেয়ে জয়ী হন।

কুড়িগ্রাম -৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৩৯ টির মধ্যে সবকটির ফলাফলে  বে- সরকারী ভাবে আওয়ামীলীগ প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে( গবা পান্ডে) তার নিকটতম প্রতিদ্বন্ধ্বি সতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের ডা. মো: আক্কাস আলী সরকারের  চেয়ে ১৭৮৫২ ভোট বেশি পেয়ে জয়ী হন। অপরদিকে
কুড়িগ্রাম -৪ আসনে মোট ভোট কেন্দ্র ১৩০ টির মধ্যে সবকটির ফলাফলে  বে- সরকারী ভাবে আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতিকে বিপ্লব হাসান পলাশ তার নিকটতম প্রতিদ্বন্ধ্বি সতন্ত্র প্রার্থী ইগল প্রতিকের  মজিবর রহমান বঙ্গবাসীর চেয়ে ৭৩৯৭৪ ভোট বেশি পেয়ে জয়ী হন।
উল্লখ্য,ভোট গ্রহনের সময়ান্তে কুড়িগ্রামের সংসদীয় আসনের কোথাও কোন অপ্রীতিকর ঘটানা না ঘটলেও কুড়িগ্রাম- ৩ সংসদীয় এলাকার বুড়াবুড়িতে জাল ভোট প্রদানের সময় ভ্রাম্যমান আদালতের বিচারক এক যুবককে গ্রেফতার করে ৫ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেছে। ভোট গ্রহন শান্তিপূর্ হলেও বেশির ভাগ ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন উল্লেখযোগ্য ছিলো না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status