ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
কোলে উঠে ভোটকেন্দ্রে ৯৬ বছরের বৃদ্ধা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 7 January, 2024, 3:51 PM

কোলে উঠে ভোটকেন্দ্রে ৯৬ বছরের বৃদ্ধা

কোলে উঠে ভোটকেন্দ্রে ৯৬ বছরের বৃদ্ধা

মাধবদী পৌরশহরের ৮নং ওয়ার্ডের গার্লস স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে ভোট দিতে আসে ৯৬ বছর বয়সী গোলেছা বেগম

নরসিংদীর পাঁচটি আসনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। এদিন ৯৬ বছর বয়সী বৃদ্ধা গোলেছা বেগম কোলে উঠে ভোটকেন্দ্রে যান।

সরেজমিনে দেখা যায়, নরসিংদী-১ (সদর) আসনে মাধবদী পৌর শহরের ৮নং ওয়ার্ডের গার্লস স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রের নির্বিঘ্নে। সকাল থেকে ৮টা থেকে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে নারী পুরুষ ভোটার আসছেন ভোটাররা। এর মাঝে ৯৬ বছর বয়সী বৃদ্ধা গোলেছা বেগম কোলে উঠে ভোটকেন্দ্রে যান।


মাধবদী পৌরশহরের কোতালির চর এলাকার মৃত আম্বর আলীর স্ত্রী গোলেছা বেগম। ভোট শেষে তার মুখে হাসি দেখা যায়।


নরসিংদীর পাঁচটি আসনে পাঁচটি পৌরসভা ও ৭১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৩১৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা নয় লাখ ৩২ হাজার ১৪৫ জন এবং নারী ভোটার নয় লাখ ১৪৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৪ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status