|
ভেঙে যাওয়া সম্পর্কের কথা মঞ্চে বললেন গায়িকা
নতুন সময় ডেস্ক
|
![]() ভেঙে যাওয়া সম্পর্কের কথা মঞ্চে বললেন গায়িকা তেমনই এক কনসার্টে গাইতে গিয়ে ভেঙে যাওয়া সম্পর্কের কথা বলে বসলেন ইমন চক্রবর্তী। আর সেই ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। ইমন বলেন, ‘আপনাদের যদি কারো মন ভেঙে থাকে, তাহলে একটা কথা মাথায় রাখবেন, একটা তালা ও একটা চাবি, দুটোই খুব ভালো। যদি প্রেম ভাঙে তবে জানবেন, এই চাবিটা হয়তো এই তালার জন্য নয়।’ গায়িকার মুখে এমন কথা শোনার পরই উত্তেজিত হয়ে পড়েন শ্রোতারা। আর ঠিক তখনই ইমন গেয়ে ওঠেন ‘তুমি যাকে ভালোবাসো…’। গায়িকার সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত শ্রোতারাও। উল্লেখ্য, স্বামী নীলাঞ্জন ঘোষের উপস্থিতিতে নিজের একাধিক সম্পর্ক নিয়ে বহুবার কথা বলেছেন ইমন চক্রবর্তী। প্রেমে পড়া ও বিয়ে নিয়ে গায়িকা তখন বলেছিলেন, ‘আমি জীবনে বহু মানুষের সঙ্গে সম্পর্কে গিয়ে অনেক ঠকেছি, জানেন তো! হয়তো সে তার দিক থেকে ভীষণ ভালো, আমিও আমার দিক থেকে ভালো। তবে বুঝেছি এই তালাটা, এই চাবিটার জন্য নয়। (নীলাঞ্জনকে দেখিয়ে) এই তালাটা এই চাবিটার জন্য। আমার জন্য ঈশ্বর নীলাঞ্জনকেই বানিয়েছেন। এটা উপর থেকে হয়ে এসেছে। কে, কাকে পেয়েছে গুরুত্বপূর্ণ নয়। আমরা একে অপরকে পেয়েছি, একসঙ্গে জীবন কাটাচ্ছি। এটাই আসল বিষয়।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
