|
ভোটের আগে জামিন পাচ্ছেন না মির্জা ফখরুল
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভোটের আগে জামিন পাচ্ছেন না মির্জা ফখরুল আজ রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ শুনানির দিন ধার্য করেন। আজ আদালতে মির্জা ফখরুলের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। পরে আদালত আসামির উপস্থিতিতে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘এর আগে ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেননি। পরে উচ্চ আদালত জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আজ আবারও জামিনের আবেদন করি। আদালত শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন।’তিনি আরও বলেন, মির্জা ফখরুলের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। তার মধ্যে সম্প্রতি দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আছে আরও ৯টি। প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীতে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারেই রয়েছেন তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
