|
লাঙ্গলকে জয়ী করতে নৌকার প্রার্থী নির্দেশনা
এনামুল হক বাদশা, ফেনী
|
![]() লাঙ্গলকে জয়ী করতে নৌকার প্রার্থী নির্দেশনা গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের সাথে যৌথ মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীদের এ নির্দেশনা দেন। সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ফেনী সদর আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী, বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ফেনী-৩ আসনে নৌকার আদলে লাঙ্গল রয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মীরা নিরাপদ থাকবে। শেখ হাসিনা কে পুনরায় ক্ষমতায় রাখতে হলে যেকোন বিষয়ে ছাড় দিতে ফেনী জেলা আওয়ামীলীগ প্রস্তুত রয়েছে। মান-অভিমান ভুলে লাঙ্গলের পক্ষে ভোট করার জন্য সকল নেতাকর্মীদের অনুরোধ জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের মহাজোট মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়েজুল কবির, যুগ্ম-সাধারন সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মিলন, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন মিলন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
