|
মাইক্রোবাসে গাঁজাসহ গ্রেফতার-২
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() মাইক্রোবাসে গাঁজাসহ গ্রেফতার-২ কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সাড়ে ১০ টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজার অনুমান ১৫০ গজ পশ্চিমে ঢাকা সিলেট মহাসড়কের সিলেট হতে ঢাকাগামী লেনের উপর নাটালের মোড়ে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় কটিয়াদী পশ্চিমপাড়া ২ নং ওয়ার্ড অমৃত মাস্টার এর বাড়ির পাশের মৃত শ্রী নেপাল সূত্রধরের ছেলে বিদ্যুৎ চন্দ্র সূত্রধর (৩৯) এবং ভৈরবপুর উত্তরপাড়া (চান ভান্ডারের মাজারের পাশে) এলাকার মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ মারুফ (২২) কে। এ সময় তাদের কাছে থাকা ৩০ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি:) মোঃ আব্দুল জব্বার এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
