ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
মিরসরাই আসনে নিয়োগপ্রাপ্ত বিচারিক হাকিম ফারজানা তাবাসসুম-নাজমুন নাহার
মোঃ সালাউদ্দিন রাসেল ,মিরসরাই
প্রকাশ: Friday, 22 December, 2023, 12:42 AM

মিরসরাই আসনে নিয়োগপ্রাপ্ত বিচারিক হাকিম ফারজানা তাবাসসুম-নাজমুন নাহার

মিরসরাই আসনে নিয়োগপ্রাপ্ত বিচারিক হাকিম ফারজানা তাবাসসুম-নাজমুন নাহার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের মতো চট্টগ্রাম-১ মিরসরাই আসনে দুইজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট ৫ দিন দায়িত্ব পালন করবেন তারা। 


নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে নিয়োগপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের মধ্যে মিরসরাই আসনে সহকারী জজ ফারজানা তাবাসসুম মেরী এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার নির্বাচনের দায়িত্ব পালন করবেন। বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আইন-১ শাখার সহকারী সচিব মো: আল-আমিন সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন এবং তার আগের দু’দিন ও পরের দু’দিনসহ মোট ৫ দিন দায়িত্ব পালন করবেন।


জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ম্যাজিস্ট্রেটেরা নির্বাচনী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা এসব অপরাধের সংক্ষিপ্ত বিচার করতে পারবেন তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status